কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন চৌদ্দগ্রামের সাইফুল ইসলাম

সাইফুল ইসলাম/ ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসাবে জাতিসংঘের ৭৩ তম সাধারন অধিবেশনে যোগ দিতে টানা দ্বিতীয়বার আমেরিকা গেলেন কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতিসন্তান সাইফুল ইসলাম। তাঁর বাড়ি উপজেলার গুণবতী ইউনিয়নের চাপালিয়াপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মরহুম হাজী মকবুল হোসেন ও হাজী রহিমা বেগমের কণিষ্ঠ সন্তান। তিনি ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। ছাত্র জীবন থেকেই তিনি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জিয়া হলের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, সাইফুল ইসলাম ২০০১-০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে ছাত্রলীগের রাজনীতিতে নিজেকে প্রমান করেন। ২০০৬-১০ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি কর্মীদের আস্থা অর্জন করেন। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। এরপর আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক হিসেবেও স্থান করে নেন।

বর্তমানে আ’লীগের জাতীয় কমিটি ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সদস্য হিসেবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পাদক মন্ত্রণালয়ের অধিনস্থ জালালাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানীর বোর্ড অব ডিরেক্টর হিসেবে দায়িত্বরত আছেন। এ দায়িত্বের অংশ হিসেবে তিনি ইউরোপের জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড সফর করেন। কর্মজীবনে তিনি একজন সফল ব্যবসায়ী। এল্যুরিং ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিজিএমই-এর একজন সদস্য।

এছাড়াও তিনি নানা ধরনের সামাজিক গঠনমুলক কর্মকান্ডের সঙ্গে জড়িত। কুমিল্লা ক্লাব, চট্টগ্রামের খুলশী ক্লাব ও চৌদ্দগ্রাম ডায়াবেটিক সমিতির সদস্য। ইতোমধ্যে তিনি এলাকায় একজন সাদামনের মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। নানাবিদ সীমাবদ্ধতার মধ্য দিয়েও রেলমন্ত্রী মুজিবুল হকের ঘনিষ্টজন হিসেবে তার প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় তিনি রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসাসহ এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তার এই একনিষ্ঠ কর্মদ্দিপনার মূল্যায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের মত এবারও তিনি জাতিসংঘের ৭৩ তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে গত ২২ সেপ্টেম্বর শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা ত্যাগ করেন। অধিবেশন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেশে ফিরবেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

আরও পড়ুন