কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ভিক্টোরিয়া কলেজ ছাত্র এনামুল নিখোঁজের ৩৪ দিনের সন্ধান মিলেনি

নিখোঁজ এনামুল হক/ ফাইল ছবি

চৌদ্দগ্রামে এনামুল হক নামে এক ছাত্র নিখোঁজের ৩৪ দিনেও সন্ধান মিলেনি। নিখোঁজ এনামুল উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের এবাদুল্লাহ মাস্টারের পুত্র ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র। এনামুলকে না পেয়ে তার বাবা এবাদুল্লাহ মাস্টার ও মা বেগমের কান্না থামছে না।

নিখোঁজ এনামুলের ভাই মনিরুজ্জামান নতুন কুমিল্লাকে জানান, এনামুল হক(২২) পবিত্র কোরআনের হাফেজ। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইসলামিক স্টাডিজ বিষয়ে পড়ালেখা করে। গত ৩ সেপ্টেম্বর দুপুরে এনামুল বাড়ি থেকে কুমিল্লার উদ্দেশ্যে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরেনি।

আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও গতকাল রোববার পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি(নং-৭৯৪) করা হয়েছে। কেউ তাঁর সন্ধান পেয়ে থাকলে ০১৮১৯০৫১৫২২ নাম্বারে বা নিকটস্থ থানায় জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করেছেন মনিরুজ্জামান।

আরও পড়ুন