কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নিহত আতর ইসলাম মজুমদার/ ছবি: নতুন কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে গাড়ির ধাক্কায় আতর ইসলাম মজুমদার (৭৪) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (৭ অক্টোবর) সকালে মহাসড়কের উপজেলার মিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতর ইসলাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি গ্রামের মরহুম লালু মিয়া মজুমদারের ছেলে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দ্রতগামী অজ্ঞাত একটি গাড়ি আতর ইসলাম মজুমদারকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাশটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন