কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

প্রতীকী ছবি

কুমিল্লার বিষ্ণুপুরে সুজন (২০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের তোতা রোবেলের বিরুদ্ধে। রবিবার (১৪ অক্টোবর) রাতে বাসা থেকে ডেকে নিয়ে নির্মাণাধীন একটি ভবনের তৃতীয় তলায় তাকে হত্যা করা হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মিয়া সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত মো. সুজন কুমিল্লা চান্দিনা উপজেলার মহিচাইল এলাকার মিজান মিয়ার ছেলে। তিনি বিষ্ণুপুরে সপরিবারে মকিম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। কালিয়াজুড়ি আইনউদ্দিন শাহ মাজারের তাদের একটি ডেকোরেটরের দোকান রয়েছে। তিনি ওই দোকানেই বসতেন এবং ডেকোরেটরের কাজ করতেন।

নিহত সুজনের বাবা নতুন কুমিল্লাকে জানান, তার ছেলে রাতে দোকান থেকে বাসায় এসে ভাত খাওয়ার পর তোতা রোবেল ফোন দিয়ে সুজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত ১২টার দিকে খবর আসে সুজনকে ছুরিকাঘাত করা হয়েছে। তখনি তিনি ও তার পরিবারের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। ঢাকা নেওয়ার পথে গাড়িতেই সুজন মারা যায়।

সুজনের বাবার দাবি, মৃত্যুর আগে তার ছেলে নিজ মুখে বলে গিয়েছে তোতা রোবেলের গোপন তথ্য যাতে ফাঁস না হয় তার জন্যেই তাকে ছুরিকাঘাত করা হয়েছে। মিজান মিয়া আরও জানান, তার ছেলেকে আরও একবার রোবেল হত্যার চেষ্টা করেছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মিয়া বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনও কোনও মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে তোতা রোবেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন