কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল

নভেম্বরের প্রথম সপ্তাহে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সকাল ১১টা থেকে একঘণ্টার বেশি সময় ধরে অনুষ্ঠিত বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংকের নেতৃত্বে ব্রিটেন, জার্মানি, স্পেন, সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ও প্রতিনিধি অংশ নেন। এসময় সিইসিসহ চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সচিব বলেন, প্রতিনিধি দল অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছেন। কমিশন থেকে বলা হয়েছে, আইনের মধ্যে থেকে সব ব্যবস্থা নেওয়া হবে।

তারা কোনোকিছু জানতে চেয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ইভিএম, পর্যবেক্ষক, জনবল, আইন শৃঙ্খলা বাহিনী, প্রবাসীদের ভোট দেওয়ার প্রক্রিয়াসহ ভোটার তালিকা সম্পর্কে তারা জানতে চেয়েছেন।

আরও পড়ুন