কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বরুড়ায় এমপির গাড়ী ভাংচুরের ঘটনায় ২ জন আটক

বরুড়ায় এমপি মিলনের গাড়ী ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সভা ও বরুড়া থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। জাপা নেতা ইব্রাহিম ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে একটি মামলা ও এ.এস.আই রবিউল একই ঘটনায় অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। রবিবার দুপুরে জাতীয় পার্টির সমর্থকরা এ ঘটনার প্রতিবাদে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করেন।

এ ঘটনায় পুলিশ ঝলম এলাকার ভংগুয়া গ্রামের সুমন (৩৫) ও জামাল মোল্লা (৪৫) কে আটক করে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ বলেন, ঘটনাটি শুনে তাৎক্ষণিক এলাকায় গিয়েছি। বিষয়টি খতিয়ে দেখছি, তদন্ত সাপেক্ষে সকলকে আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত: বরুড়ার আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম মিলনের ব্যবহৃত গাড়িটি শনিবার বিকেলে পুলিশ প্রটোকলে ঝলম বাজারে অতর্কিত হামলা চালিয়ে গাড়ী ভাংচুর করে। এসময় সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন গাড়ীতে ছিলেন।

আরও পড়ুন