কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত টাকা চাইলে দুদককে জানান

দেশের বিভিন্ন স্থান থেকে স্কুলগুলোতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণের জন্য সরকার নির্ধারিত নির্দিষ্ট ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। তবে এবার সে অবস্থার পরিবর্তন আনতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য দুদকের হটলাইন নাম্বার ১০৬-এ অভিযোগ করা যাবে বলে জানিয়েছে দুদক।

স্কুলগুলোর বাড়তি অর্থ আদায়ের বিরুদ্ধে মাঠে নেমেছে রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী এ প্রতিষ্ঠানটি। চালানো হচ্ছে মাঠ অভিযান। দুদক হটলাইনে (১০৬) নেওয়া হচ্ছে অভিযোগ। অভিযোগ পাওয়ামাত্র টিম চলে যাচ্ছে অভিযোগ আসা স্কুলগুলোতে। স্কুল কমিটিকে বাধ্য করছেন সরকার নির্ধারিত ফি নিতে।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ এ বিষয়ে গণমাধ্যমকে জানান, ফরম পূরণে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ নেওয়া সম্পূর্ণ অনৈতিক।

এ জাতীয় অপরাধ যাতে সংঘটিত না হয় এ বিষয়টি কমিশন নজরদারি করছে এবং জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে। অভিযোগ পেলে এসব অপরাধ প্রতিরোধে দুদক নিয়মিত অভিযান চালাবে।

আরও পড়ুন