কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বিএনপির মনোনয়ন ফরম বিক্রি সোমবার থেকে শুরু

বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে আগামীকাল সোমবার (১২ নভেম্বর) থেকে। বিএনপির আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম তুলতে পারবেন নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কয়টার সময় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে তা নিশ্চিত করে বলেননি তিনি।

এর আগে শনিবার (১০ নভেম্বর) রাতে বিএনপির একজন দায়িত্বশীল নেতা জানান, মনোনয়ন ফরমের মূল্য সম্ভবত ৩০ হাজার টাকা হতে পারে। তবে এ বিষয়ে কারও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে, জোটগতভাবে নির্বাচন করার সিদ্ধান্ত জানিয়ে কোন কোন নিবন্ধিত রাজনৈতিক দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে, এর একটি তালিকা নির্বাচন কমিশনে দিচ্ছে বিএনপি।

রোববার (১১ নভেম্বর) বিকাল ৩টার দিকে চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ চিঠি নিয়ে ইসির উদ্দেশে রওয়ানা দেন।

আরও পড়ুন