কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা

কুমিল্লার চৌদ্দগ্রামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার (১১ নভেম্বর) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ নুরুল আলম। উপজেলা সহকারী কমিশনার ভুমি দীপন দেবনাথের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লোকমান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান, এমসিএসের পরিচালক ডাঃ মুহাম্মদ শরীফ প্রমুখ।

বক্তারা বলেন, সিজারিয়ান অপারেশনর অত্যন্ত ব্যয়বহুল এবং দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। তাছাড়া সিজারিয়ান অপারেশন পরবর্তী মায়েরা নানাবিধ শারীরিক ও প্রচন্ড মানসিক জটিলতায় ভোগে। তাই গর্ভবতী মায়েদের নিয়মিত চেক্আপ করে স্বাভাবিক প্রসবে উদ্বুদ্ধ করতে পারলে স্বাভাবিক প্রসব ব্যাপকভাবে বৃদ্ধি পারে। ফলে প্রসবকালীন জটিলতা হ্রাস পাবে। মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু হ্রাস পাবে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা বৃদ্ধির জন্য বিশেষভাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের সহযোগিতা কামনা করা হয়।

আরও পড়ুন