কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মনোহরগঞ্জে দি চাইল্ড’স কেয়ার মডেল একাডেমী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের কেয়ারী গ্রামে অবস্থিত দি চাইল্ড’স কেয়ার মডেল একাডেমীর ২০১৮ ইং সনের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও আরেফীন ট্রাবলস্ এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আবুল বাশার ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দ চাইল্ড’স কেয়ার মডেল একাডেমীর প্রধান শিক্ষক নিজাম উদ্দিন ভূঁইয়া। বিশিষ্ট শিক্ষানুরাগী হেদায়েত উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, সিনিয়র শিক্ষক সেলিম হোসেন, গভর্নিং বডির সদস্য ডা. বেলায়েত হোসেন, শাহজাহান ভূঁইয়া,

বিশিষ্ট শিক্ষানুরাগী ডা. জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ছাত্র নেতা শাহীন আলম, প্রতিষ্ঠানের শিক্ষক তাছলিমা আক্তার, তনিমা ভূঁইয়া, তানভীর হোসেন, মহিন উদ্দিন, শারমীন আক্তার, সানজিদা ভূঁইয়াসহ আরো অনেকে।

অনুষ্ঠানে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মোজাম্মেল হোসেন মুরাদ, শ্রেষ্ঠ অভিভাবক হিরা বেগম, শ্রেষ্ঠ শিক্ষার্থী ফারহা আজমি ও মেধাবী ছাত্র আরিফ হোসেনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আরও পড়ুন