কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্র নিহত

ফাইল ছবি

কুমিল্লায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রবিন (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত রবিন কুমিল্লা ক্যান্টমেন্ট এলাকার আসলাম খান স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনির ছাত্র ছিল এবং বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের কামারখাড়া গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে সহপাঠীদের সাথে রবিন জন্মদিন পালন করার জন্য একত্রি হয়। পরবর্তীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সহপাঠীরা তাৎক্ষণিক তাকে কুমিল্লা মুন হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর বুড়িচং উপজেলা এজিএম নতুন কুমিল্লাকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে অবৈধ সংযোগ নিয়েছে কি না, তা খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব বলে তিনি জাননা।

আরও পড়ুন