কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

কুমিল্লার চৌদ্দগ্রামে রবিবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষ্যে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ ও র‌্যালী করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ শহীদুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি দীপন দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম ভুঁইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল, সাধারন সম্পাদক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, সহ-সভাপতি এ আর বাচ্চু খাঁ, এডভোকেট শহিদুল্লাহ, চৌদ্দগ্রাম এইজ জে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন,

চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার সুপার মাওলানা আহসান উল্লাহ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত, হুমায়ন কবির, সাংবাদিক মজিবুর রহমান বাবলু, গোলাম মোর্শেদ প্রমুখ। অনুষ্ঠানে চারটি প্রতিষ্ঠানের শত শত ছাত্র-ছাত্রী দুর্নীতির বিরুদ্ধে নানা শ্লোগান দেয়।

আরও পড়ুন