কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বুড়িচংয়ে ফুটবল টিভি কাপে রেন্ট-একার একাদশ বিজয়ী

বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ব্যবসায়ী টিভি কাপ ফুটবল টূর্ণামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৯ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত খেলায় বুড়িচং রেন্ট-এ কার একাদশ বনাম নকশা একাদশ অংশগ্রহন করেন। এতে বুড়িচং রেন্ট-এ কার একাদশ ৫-৩ গোলে নকশা একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।

খেলায় প্রধান অতিথি থেকে বিজয়ী দলের খেলোয়ারদের হাতে পুরষ্কার তুলে দেন বুড়িচং প্রেস ক্লাবের সেক্রেটারী কাজী খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী ফুল মিয়া, মোঃ কামাল হোসেন।

উপস্থিত ছিলেন রেন্ট-কার একাদশের টিম ম্যানেজার গাজী মোঃ সাইফুল ইসলাম, আবদুর রহমান, গাজী কেফায়েত উল্লাহ,জামাল হোসেন, আসিকুর রহমান,আনিসুর রহমান,ফারুক হোসেন।

খেলায় ধারাভাষ্যকার ছিলেন চট্টগ্রাম বিভাগের ক্রীড়া ধারাভাষ্যকার শামসুল হক সানী। খেলা রেফারীর দায়িত্বে ছিলেন মোঃ ইকবাল হোসেন,সহকারী রেফারীর দায়িত্বে ছিলেন মোঃ কামরুজ্জামান,সিয়াম।

বিজয়ী দল বুড়িচং রেন্ট-এ কার একাদশ দলের গোলরক্ষক মোঃ পলাশ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

আরও পড়ুন