কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা ফাঁকা, ভোটের টানে ছেড়েছে শহর

ফাইল ছবি

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চারদিন ছুটি থাকায় অনেকটা ফাঁকা হয়েগেছে কুমিল্লা মহানগরী। নগরী ফাঁকা হলেও কুমিল্লার ১১টি সংসদীয় আসনগুলোতে রীতিমতো মানুষের ঢল নেমেছে। ভোট উৎসব উপলক্ষে সরগরম হয়ে উঠেছে গ্রামীণ জনপদ।

আরও পড়ুন: এক ক্লিকে একাদশ নির্বাচনের কুমিল্লা জেলার সব খবর

শুক্রবার ও শনিবার সকালে দেখা গেছে কুমিল্লার বিভিন্ন রেলস্টেশন ও বাস টার্মিনালে ছিল মানুষের উপচেপড়া ভিড়। ট্রেনের ছাদেও তিল ধারণের জায়গা ছিল না। দু’দিনে উৎসবমুখর পরিবেশে নিজ নির্বাচনী এলাকায় ফিরছে শ্রমজীবী মানুষ। যার অধিকাংশই ভোটার। নির্বাচনী প্রচারণার শেষদিন গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত। কর্মব্যস্ততার ফলে শহর থেকে গ্রামে ফেরা অধিকাংশ ভোটারই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় অংশ নিতে পারেনি। প্রচার-প্রচারণায় অংশ না নিতে পারলেও জাতীয় নির্বাচন উপলক্ষে এসব মানুষের মাঝে ব্যাপক উৎসহ উদ্দেপনা লক্ষ করা গেছে।

আরও পড়ুন