কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৯

টস জিতে ব্যাটিংয়ে সিলেট সিক্সার্স

বুধবার বিপিএলের চতুর্থ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স ও চিটাগং ভাইকিংস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে দলটি। এরই মধ্যে হারিয়ে ফেলেছে দুই উইকেট।

টস হেরে খুশিই হয়েছিলেন চিটাগংয়ের অধিনায়ক মুশফিকুর রহীম। ওয়ার্নারের সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করে বলেছেন, ‘আমরা প্রথমে বল করতে চেয়েছিলাম। ওয়ার্নারের সিদ্ধান্তে আমরা খুবই খুশি।’

সিলেটের ওপেনার লিটন দাসকে শূন্য রানে ফিরিয়ে দিয়ে অধিনায়কের খুশিকে প্রথম ওভারেই বাড়িয়ে দিয়েছেন রোবি ফ্রাইলিনক। ওভারের দ্বিতীয় বলেই লিটনকে তুলে নিয়েছেন তিনি।

আর পরের ওভার করতে এসে তিন নম্বরে নামা নাসির হোসেনকে (৩) মোসাদ্দেক হোসেনের তালুবন্দি করেন নাঈম হাসান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ২ ওভারে দুই উইকেটে ৫ রান। ব্যাট করছেন ডেভিড ওয়ার্নার (৩*) ও সাব্বির রহমান (০*)।

একাদশ :

সিলেট সিক্সার্স : লিটন দাস, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, নিকোলাস পুরান, অলক কাপালী, তাসকিন আহমেদ, সন্দিপ লামিছানে, আল আমিন হোসেন, মোহাম্মদ ইফরান।

চিটাগং ভাইকিংস : মোহাম্মদ শেহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহীম (অধিনায়ক), আবু জায়েদ রাহী, রোবি ফ্রাইলিনক, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, সিকান্দার রাজা, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ।

আরও পড়ুন