কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা বোর্ডে জেএসসির ফল পুনঃনিরীক্ষণে ১৩ হাজার আবেদন

কুমিল্লা শিক্ষা বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা-২০১৮ এর ফল পুনঃনিরীক্ষণের জন্য ১২ হাজার ৮৫৩ জন আবেদন করেছেন। গত বছরের ২৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ফল পুনঃনিরীক্ষণের এসব আবেদন গ্রহণ করা হয়। আগামী ২৪ জানুয়ারি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে বলে নতুন কুমিল্লাকে জানিয়েছেন শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম।

প্রায় ১৩ হাজার আবেদনকারীর মধ্যে সর্বাধিক ইংরেজি বিষয়ের ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে ২ হাজার ৯০৪ জন। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে আবেদন করেছে ২ হাজার ৫৬০ জন এবং গণিত বিষয়ে আবেদন করেছে ২ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী।

শিক্ষাবোর্ড সূত্রমতে, কুমিল্লা শিক্ষাবোর্ডে এবার জেএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার বাড়লেও উল্লেখযোগ্য সংখ্যক জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। চতুর্থ বিষয়ের নাম্বার যোগ না হওয়ার কারণে এবার জিপিএ-৫ কমেছে বলে জানান শিক্ষা বিশ্লেষকরা।

২০১৮ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬টি জেলার ১৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ লাখ ৯২ হাজার ৮১১ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে উত্তীর্ণ হয় ২ লাখ ৫৪ হাজার ৭২৫ জন শিক্ষার্থী। যার শতকরা পাশের হার ৮৬ দশমিক ৯৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৪২জন। ২০১৭ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডের পাশের হার ছিল ৬২ দশমিক ৮৩ শতাংশ।

আরও পড়ুন