কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ইয়াবা ট্যাবলেটসহ তিন ব্যবসায়ি আটক

কুমিল্লার চৌদ্দগ্রামের ইয়াবা ট্যাবলেট, ভারতীয় হুইস্কি ও বিয়ারসহ তিন মাদক ব্যবসায়িকে আটক কেরেছে বিজিবি। জেলার চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া (আদর্শ গ্রাম) থেকে কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের টহলদলের সদস্যরা তাদের আটক করে।

আটকরা হলেন, চৌদ্দগ্রাম পৌর সভার সোনাকাটিয়া গ্রামের মোঃ আনা মিয়ার ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩০), একই গ্রামের আবু তাহের মিয়ার ছেলে মোঃ মাহিন মিয়া (২০) ও ফরিদ মিয়ার ছেলে মোঃ আল-আমিন (১৮)।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহলদলের সদস্যরা চৌদ্দগ্রামের সোনাকাটিয়া গ্রামে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, এক বোতল ভারতীয় হুইস্কি ও এক বোতল বিয়ারসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তিনজনকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী জানান।

আরও পড়ুন