কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে চারদিনেও সন্ধান মিলেনি নিখোঁজ সামছুল হকের

নিখোঁজ সামছুল হক/ ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে চার দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ সামছুল হকের। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত জলফু মিয়ার ছেলে। তাকে না পেয়ে স্ত্রী ও সন্তানসহ আত্মীয় স্বজনরা ভেঙ্গে পড়েছেন। তার ছেলে মোঃ ইউসুফ বাদি হয়ে সোমবার (১৪ জানুয়ারি) থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৬৭৬) করেছেন।

জানা গেছে, সামছুল হক (৫৮) কিছুটা মানসিক প্রতিবন্ধী। মুখমন্ডল লম্বাটে, গায়ের রং শ্যামলা ও মাথার চুল সাদা-কালো। তিনি গত শুক্রবার বিকেলে প্রতিদিনের মতো পাশ্ববর্তী বাতিসা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফিরেননি। পরবর্তীতে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

কোন ব্যক্তি নিখোঁজ সামছুল হকের সন্ধান পেলে নিকটস্থ থানা বা তাঁর ছেলে ইউসুফের ০১৮১২৯২৭১৬৮ নাম্বারে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন