কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

রংপুরের সাথে ৭২ রানে এবার অলআউট কুমিল্লা ভিক্টোরিয়ান্স

দুই দলের প্রথম সাক্ষাতে মাত্র ৬৩ রানে অলআউট হয়ে গিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুর রাইডার্সের বিপক্ষের দ্বিতীয় সাক্ষাতে সে ম্যাচের বদলা নেয়ার সুযোগ ছিলো ইমরুল কায়েসের দলের সামনে। কিন্তু কুমিল্লাকে সে সুযোগ না দিয়ে প্রথম সাক্ষাতেরই পুনরাবৃত্তি করে রংপুর।

তবে এ ম্যাচে আগেরবারের ৬৩ রানকে ছাড়াতে পেরেছে কুমিল্লা। শেষদিকের ব্যাটসম্যানদের কল্যাণে অলআউট হওয়ার আগে ৭২ রান করতে পেরেছে তারা। কুমিল্লার বিপক্ষে দ্বিতীয় জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠতে রংপুরের প্রয়োজন ৭৩ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। বল হাতে নিয়ে শুরু থেকেই কুমিল্লার ব্যাটসম্যানদের ওপর ছড়ি ঘোরাতে থাকেন রংপুরের বোলাররা। ইনিংসের প্রথম ওভারেই তামিম ইকবালের (০) উইকেটসহ মেইডেন নেন নাহিদুল ইসলাম।

নিজের পরের ওভারেই আরেক ওপেনার এনামুল হক বিজয়কেও (৫) ফেরান নাহিদুল। চতুর্থ ওভারে উইকেট শিকারের উৎসবে যোগ দেন মাশরাফি। পরপর দুই ওভারে সাজঘরে পাঠিয়ে দেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস(০) এবং থিসারা পেরেরাকে(৩)। মাঝে চতুর্থ ওভারে শামসুর রহমানের(১২) উইকেট নেন শহীদুল ইসলাম।

ষষ্ঠ ওভারে মাত্র ২৩ রান তুলতেই সাজঘরে ফিরে যান পাঁচ ব্যাটসম্যান। সেখান থেকে খানিক প্রতিরোধ গড়েন লিয়াম ডসন এবং জিয়াউর রহমান। ২ চারের সঙ্গে ১ ছয়ের মারে ইনিংস সর্বোচ্চ ২১ রান করেন জিয়া। তাদের ৩৩ রানের জুটি ভাঙেন রবি বোপারা।

৩ ওভারে মাত্র ৭ রান খরচায় নেন ৩ উইকেট। তবে দশম ব্যাটসম্যান হিসেবে সঞ্জিত সাহাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে নিজের অভিষেক ম্যাচেই ক্যারিয়ারের প্রথম উইকেট নিয়ে নেন লেগস্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদি।

আরও পড়ুন