কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নাঙ্গলকোটে ৮ শতাধিক স্কুল ব্যাগ ও সেলাই মেশিন বিতরণ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে লোকাল গভর্ন্যান্স সার্পোট প্রজেক্ট এলজি এসপি’-৩ এর আওতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

মৌকরা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি আ’লীগের আহবায়ক এম এ মতিন, অধ্যাপক মশিউর রহমান সুমন, সাবেক ছাত্রনেতা আজম রাসেল মজুমদার, ইউপি সদ্যসদস্য লোকমান হায়দার, বজলুর রহমান, যুবলীগ নেতা সোহাগ, ইউপি সচিব রাশেদুল হাসান মজুমদার, ইউপি ছাত্রলীগ সভাপতি মহিন উদ্দিন, ছাত্রলীগ নেতা সাইদুল হাসান প্রমূখ।

দু’টি স্কুলের ৮’শ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ৬০ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আরও পড়ুন