কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

এফআইসিএল’র শামীম কবিরের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় ফারইস্ট ইসলামী মাল্টি কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (এফআইসিএল), কুমিল্লার চেয়ারম্যান মো. শামীম কবিরের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শামীম কবির কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের ফকির হাট এলাকার বাসিন্দা।

সূত্র মতে, দুদকের উপ পরিচালক (কুমিল্লা) আহামদ ফরহাদ হোসেন ফারইস্ট ইসলামী মাল্টি কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, কুমিল্লার চেয়ারম্যান মো. শামীম কবিরের বিরুদ্ধে ‘দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪’ এর ২৬ (১) ধারায় সম্পদ বিবরণীর নোটিশ ইস্যু করেন।

তবে মো. শামীম কবির নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল করেননি। এছাড়া সম্পদ বিবরণী দাখিলের জন্য সময় বৃদ্ধির কোনো আবেদনও করেননি তিনি। তাই তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন ।

আরও পড়ুন