কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লার নাঙ্গলকোটে অস্ত্রের মূখে জিম্মি করে আবারও ডাকাতি

কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউপির মোড্ডা গ্রামে অস্ত্রের মূখে শিশুকে জিম্মি করে ডাকাতি করে ৬ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতদল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী জানান , সোমবার গভীর রাতে একদল ডাকাত প্রথমে আলীয়ারা গ্রামে হুমায়ুনের বাড়ীতে ডাকাতির চেষ্টা করে ব্যার্থ হয়। পরে স্বশস্ত্র ১৫-২০ জনের ডাকাতদল মোড্ডা গ্রামে এসে মৃত.আতর মিয়ার ছেলে মো. নুরুল হকের বাড়ীতে তার বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে নুরুল হককে গামছা, ওড়না দিয়ে বেধেঁ পেলে ও তার শিশু নাতী দেড় বছর বয়সের আফিফুল ইসলামকে ডাকাতরা কোলে নিয়ে ধারালো অস্ত্র গলায় ধরে জিম্মি করে ৪ টি আলমিরার চাবি নিয়ে নেয়।

ডাকাত দলের সদস্যরা আলমিরা ভেঙ্গে নগদ ১ লাখ টাকা ও ১০ ভরি ওজনের ব্যবহৃত স্বর্ণ অলংকার, দুটি’ স্যামসং মোবাইল ফোন ও একটি নকিয়া ফোনসেট নিয়ে যায়। এর আগে গত ৫ মার্চ একই রাতে উপজেলার মক্রবপুর ইউপির কনকইজ গ্রামে দুটি বাড়ীতে ডাকাতি হয়।

এ বিষয়ে মঙ্গলবার (১২ মার্চ) নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম নতুন কুমিল্লাকে জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ নিয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

আরও পড়ুন