কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে দ্রুতগামী এনা বাসে প্রাণ নিলো উসান বানুর

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় উসান বানু (৭০) নামের এক নারী নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম ডাকবাংলার সামনে সোমবার (১৮ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত উসান বানু নেত্রকোনা জেলার আটপাড়া থানার সরমুইশা গ্রামের মৃত আবেদ আলীর স্ত্রী।

নিহতের মেয়ে চম্পা আক্তার নতুন কুমিল্লাকে জানান, সকালে উসান বানু লাকড়ি নিয়ে অসতর্কতাবশত রাস্তা পারাপারের সময় এনা পরিবহনের দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ লাশটি চৌদ্দগ্রাম থানায় নিয়ে যায়। নিহত উসান বানু দীর্ঘদিন ধরে মেয়ে চম্পার সাথে পৌর এলাকার শ্রীপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল হক নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করে বলেন, নিহত উসান বানুর লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন