কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লার চৌদ্দগ্রামে ২৫ টাকার ওষুধ ৫০০ টাকায় বিক্রি!

কুমিল্লার চৌদ্দগ্রামে ২৫ টাকার ওষুধ ৫০০ টাকায় বিক্রির দায়ে জেনেসা ফার্মেসির মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এই জরিমানা করেন।

সূত্র মতে, মো. মোক্তার আহম্মদ নামের একজন ভোক্তা গতমাসে অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি অভিযোগ দায়ের করেন। জেলার চৌদ্দগ্রাম বাজারের জেনেসা ফার্মেসি পপুলার ফার্মার ২৫ টাকা মূল্যের একটি ইপিডিন (৫এমএল) ইনজেকশন তার কাছে বিক্রয় করে ৫০০ টাকায়। তিনি পুরো ঘটনা তার ফোনে ভিডিও করেন এবং অভিযোগের সাথে তা সরবরাহ করেন।

পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় উক্ত ফার্মেসির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। অভিযোগকারী মো. মোক্তার আহম্মদ চৌধুরী ওই জরিমানার ২৫শতাংশ হিসাবে ১২,৫০০ টাকা পান।

আরও পড়ুন