কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় এবার স্কুলের বারান্দায় মিললো কিশোরের লাশ!

ফাইল ছবি

কুমিল্লায় এবার প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে অজ্ঞাত কিশোরের (১৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ মে) সকালে আদর্শ সদর উপজেলার সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নামতি ফাঁড়ি পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) মর্গে পাঠানো হয়েছে।

ময়নামতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মাহমুদুল্লাহ নতুন কুমিল্লা.কমকে জানান, সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা অজ্ঞাত কিশোরের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করে। এসময় মরদেহের পাশে একটি মোবাইল সেট পাওয়া গেছে। এরই সূত্র ধরেই স্বজদের খোঁজার চেষ্টা করছে পুলিশ।

লাশের সঙ্গে পাওয়া আলামত দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে কিশোরটি মারা যেতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ইনচার্জ শেখ মাহমুদুল্লাহ জানান।

আরও পড়ুন