কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নাঙ্গলকোটে ৩৯তম বিসিএস সুপারিশপ্রাপ্ত ডাক্তারদের সংবর্ধনা

কুমিল্লার নাঙ্গলকোটে ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন অব নাঙ্গলকোট এর আয়োজনে সোমবার (৩ জুন) হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজ মিলনায়তনে ৩৯তম বিসিএস সুপারিশপ্রাপ্ত ডাক্তারদের সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসোসিয়েশনের সভাপতি ডাঃ সাজ্জাদ হোসেন শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক অধ্যক্ষ ছাদেক হোসেন ভুঁইয়া, পৌর মেয়র আবদুল মালেক, নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ বেলায়েত হোসেন অরিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, পাটোয়ারী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।

অনুষ্ঠানে নাওগোদা ইসলামিয়া এতিমখানা মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে ৩৯তম বিসিএস সুপারিশপ্রাপ্ত ৭ জন ডাক্তারকে সংবর্ধনা দেয়া হয়।

সুপারিশপ্রাপ্ত ডাক্তাররা হলেন, ডাঃ ফুয়াদ বিন বাশার, ডাঃ তাহমিদা আক্তার মিতু, ডাঃ নুজহাত মিনহাজ, ডাঃ খালেদ মোশারফ, ডাঃ দ্বীন মোহাম্মদ দিলু, ডাঃ শারমীন মেহরাজ ও ডাঃ শরীফা সুমাইয়া কাদরী।

আরও পড়ুন