কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বার্মিংহামে পৌঁছালেন মাশরাফি-সাকিবরা

সাউদাম্পটন থেকে আফগানিস্তানকে হারানোর উচ্ছ্বাস নিয়ে বার্মিংহামে পৌঁছালো বাংলাদেশ। বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে এই শহরের এজবাস্টন স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবেন মাশরাফিরা।

মঙ্গলবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেলে বার্মিংহামে পা রাখেন বাংলাদেশ টাইগার দল। আগামী ২ জুলাই এখানে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের (৮) চেয়ে এক পয়েন্ট পিছিয়ে বাংলাদেশ (৭)। সেরা চারে ওঠার লড়াইয়ে তাই আত্মবিশ্বাসী মাশরাফিরা।

ভারতকে মোকাবিলার আগে পুরো এক সপ্তাহ সময় পাচ্ছেন বাংলাদেশ। এই লম্বা সময় পেলেও ৭ দিনই অনুশীলনের প্রয়োজন মনে করছে না টিম ম্যানেজমেন্ট। তাই চার দিনের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। মাশরাফি-তামিমরা নিজেদের মতো করে সময় কাটাবেন এই কয়েকদিন।

টানা ম্যাচ খেলা ও ভ্রমণ ক্লান্তির কথা ভেবে কয়েকদিন বিশ্রাম করবেন খেলোয়াড়রা। আয়ারল্যান্ডে যাওয়ার সম্ভাবনা আছে মাশরাফির।

এছাড়া অন্যরা যাবেন লন্ডনে। সেখানে আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটাবেন তারা। ছুটি শেষে বার্মিংহামে তিন দিন অনুশীলন করবেন টাইগার দলের সদস্যরা।

আরও পড়ুন