কুমিল্লা
বৃহস্পতিবার,২৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ মাঘ, ১৪৩২ | ৯ শাবান, ১৪৪৭
শিরোনাম:

ভ্রাম্যমাণ আদালত:

চৌদ্দগ্রামে ডিশ ব্যবসায়ীর জরিমানা; কন্ট্রোল রুম সিলগালা

কুমিল্লার চৌদ্দগ্রামে লাইসেন্স না থাকায় পিয়াস ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক নামের এক প্রতিষ্ঠানকে অর্ধ লাখ টাকা জরিমানা ও কন্ট্রোল রুম সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া বাজারে সহকারী কমিশনার ভুমি দীপন দেবনাথ এ অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার ভুমি দীপন দেবনাথ নতুন.কুমিল্লা.কম-কে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ধনুসাড়া গ্রামের আলী আহমদের ছেলে আমির হোসেন (৪২) স্থানীয় বাজারে লাইসেন্স বিহীন ‘পিয়াস ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক’ নামের ডিশ ব্যবসা পরিচালনা করছিল। এর মাধ্যমে সে অবৈধ পন্থায় গ্রাহকদের পে-চ্যানেল দেখাচ্ছিল। এতে আমির হোসেন ২০০৬(১৬) এর ২৮ ধারায় অপরাধ করে।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট দীপন দেবনাথ অভিযান চালিয়ে আমির হোসেনের পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানের কন্ট্রোল রুম সিলগালা করেন।

আরও পড়ুন