কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা বোর্ডে এইচএসসি ফলাফলে প্রথম চাঁদপুর; দ্বিতীয় কুমিল্লা জেলা

এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলের দিক থেকে ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে দেশসেরা হয়েছে কুমিল্লা শিক্ষাবোর্ড। এবার পাশের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ। বোর্ডের অধীন ৬টি জেলার মধ্যে ৮৬ দশমিক ৮৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে চাঁদপুর জেলা শীর্ষ অবস্থানে এবং ৮২.৯০ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে দ্বিতীয় অবস্থানে কুমিল্লা জেলা।

শিক্ষা বোর্ড সূত্র মতে, এ বছর এ বোর্ডের অধীনে ৬টি জেলার ১ হাজার ৩৮৮টি কলেজের মধ্যে চাঁদপুরের ৬২টি কলেজ থেকে ১৪ হাজার ৩৫৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১২ হাজার ৪৭৪ জন এবং এ জেলায় পাসের হার ৮৬.৮৭ শতাংশ।

কুমিল্লার ১৫০টি কলেজ থেকে ৩১ হাজার ৭৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৫ হাজার ৭৬১ জন। এ জেলায় পাসের হার ৮২.৯০ শতাংশ।

নোয়াখালীর ৪৫টি শিক্ষা-প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ৩৩৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৩ হাজার ৩৮ জন। এ জেলায় পাসের হার ৭৫.২১ শতাংশ।

ফেনীর ৪১টি কলেজ থেকে ৯ হাজার ৮৭০ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ২৬৮ জন, এ জেলায় পাসের হার ৬৩.৫১ শতাংশ।

আরও পড়ুন