কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতির দরকার নেই: কুমিল্লায় অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান হলো জনগণের জন্য ভিডিও। শিক্ষাপ্রতিষ্ঠানকে সাধারণ মানুষ ফলো করে। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি করার দরকার নেই।’

শনিবার (২০ জুলাই) মন্ত্রীর নির্বাচনী এলাকা কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজের গর্ভনিং বডির সদস্য ইব্রাহিম মজুমদারের সভাপতিত্বে মুস্তফা কামাল আরও বলেন, প্রত্যেক মানুষেরই কিছু স্বপ্ন থাকে। আমারও কিছু স্বপ্ন ছিল। জাতির জনক বঙ্গবন্ধুকে ফলো করেই আমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। আজ আমি অর্থমন্ত্রী হয়েছি।

ছাত্রজীবনে অনেক বেশি লেখাপড়া করতে হবে। আমি যতটুকু পড়ে আজকের পর্যায়ে এসেছি। আগামীতে কাউকে এপর্যায়ে আসতে হলে তাকে অনেক বেশি পড়তে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগের সদস্য এম এ হামিদ, উপজেলা শিক্ষা অফিসার রতন কুমার সাহা।

আরও পড়ুন