কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় মহাসড়ক পার হতে গিয়ে ঢাবি কর্মকর্তার মৃত্যু

প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে অজ্ঞাত বাস চাপায় মুসা (৫০) নামের একব্যক্তি নিহত হয়েছেন।

মহাসড়কের উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড চৌরাস্তা এলাকায় রবিবার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯ টার দিকে সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুসা কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের বাসিন্দা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগের কর্মকর্তা ছিলেন।

পুলিশ সূত্র জানায়, কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের বাসিন্দা মুসা কালিমুল্লাহ নিজ কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য রবিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড চৌরাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে আমতলি হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন নতুন কুমিল্লা.কমকে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন