কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মনোহরগঞ্জে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

কুমিল্লার মনোহরগঞ্জে ঢাকা ফেরত এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলায় তিনিই প্রথম করোনায় আক্রান্ত রোগী।

মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নৈসর্গ মেরাজ চৌধুরী শুক্রবার দুপুরে (২৪ এপ্রিল) নতুন কুমিল্লাকে এ তথ্য  নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাস আক্রান্ত ওই ব্যক্তির শরীরে কোনো উপসর্গ ছিলনা। বর্তমানে তাকে হোম আইসলোশনে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবারের অন্য সদস্যদেরও নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে। ওই বাড়িটি লকডাউন করা হয়েছে।

জানা গেছে, আক্রান্ত ওই রোগীর বয়স ৫০ বছর। তিনি ঢাকায় ডিমের আড়তে চাকুরি করতেন। গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) তিনি উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের নিজ বাড়িতে আসার পর খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন।

এরই মধ্যে গতকাল (২৩ এপ্রিল) বৃহস্পতিবার রাতে আইসিডিআর থেকে প্রেরিত রিপোর্টে তার করোনা পজেটিভ আসে।

আরও পড়ুন