কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ১০ কিলোমিটার যানজট

পণ্যবাহী অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার (২০ মে) ভোর থেকে উপজেলার পেন্নাই থেকে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা পর্যন্ত থেমে থেমে এই যানজটের সৃষ্টি হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।

এদিন দুপুর পর্যন্ত অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে এই যানজটের সৃষ্টি হয়েছে।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


এদিকে, করোনাকালে ও ঘূর্ণিঝড় আম্পানের সময় মহাসড়কে এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন পণ্যবাহী গাড়ির চালক, অ্যাম্বুলেন্সসহ জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার এসআই জাহিদ হাসান বলেন, বৃহস্পতিবার (২১ মে) থেকে মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকার ঘোষণা ও ঘূর্ণিঝড় আম্পানের কারণে চট্টগ্রাম বন্দর থেকে অতিরিক্ত গাড়ি একযোগে ছাড়ার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে আমরা যানজট নিয়ন্ত্রণে কাজ করছি।

মহাসড়কে যানজটে আটকা পড়া বেশ কয়েকজন গাড়ি চালক বলেন, তারা বুধবার ভোরে দাউদকান্দির পেন্নাই এলাকায় এসে যানজটে আটকা পড়েন। এরপর দুই কিলোমিটার পথ অতিক্রম করতে প্রায় ৭ ঘণ্টারও বেশি সময় লেগেছে তাদের। এতে ভোগান্তি বাড়ছে। অনেকে সকাল থেকে দুপুর পর্যন্ত যানজটে আটকা পড়েছেন বলেও জানান।

আরও পড়ুন