কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা সীমান্তে তিন নাইজিরিয়ান নাগরিক আটক

আটক তিন নাইজিরিয়ান নাগরিক। ছবি: নতুন কুমিল্লা

চৌদ্দগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে তিন নাইজিরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি। ভারতীয় সীমান্তের উপজেলার পূর্ববীরচন্দ্রনগর এলকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন; প্রমিজ ওনিনিচকু ইগবোয়াকাবা, বেনার্ড চুকঅনুনসো অনুরহ ও উমাহি জেমস্ অজি।

রবিবার বিকেলে ৩টার দিকে বিজিবি ১০ ব্যাটেলিয়ানের হাবিলদার শরীফ তিতুমীর বাদি হয়ে তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অনুপ্রবেশের একটি মামলা দায়ের করে পুলিশের কাছে তিন জনকে হস্তান্তর করেন।

বিজিবি সূত্র জানায়, তিন নাইজিরিয়ান নাগরিক শনিবার রাত এগারটার পরে চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ববীরচন্দ্রনগর ভারতীয় সীমান্তের ২১০৬/১৩-এস পিলারের পাশ দিয়ে বৈধ কাগজপত্র ব্যতিত ভারতে প্রবেশের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে খরে পেয়ে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

(নতুন কুমিল্লা/জেপি/এমএসএম/০৮ জুলাই ২০১৮)

আরও পড়ুন