কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নাঙ্গলকোটে মোটর সাইকেল সংঘর্ষে নিহত এক

দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল। ছবি: নতুন কুমিল্লা

নাঙ্গলকোটে দুই মোটর সাইকেল সংঘর্ষে মো. ইস্রাফিল (২৮) নামে যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রবিবার (৮ জুলাই) সকালে বক্সগঞ্জ-মদনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে অপর আহত যুবকের পরিচয় জানা যায়নি।

নিহত মো. ইস্রাফিল বক্সগঞ্জ ইউনিয়ন বড়কালী (দক্ষিন পাড়া) গ্রামের সুরুজ মিয়ার মেঝাে ছেলে।

নাঙ্গলকোট থানার উপ-পরিদশক (এসআই) মো. হানিফ নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত জানান, সকালে বক্সগঞ্জ-মদনপুর সড়কের হারুনে বাড়ির পশ্চিম পাশে দ্রুতগতির দুটি মোটর সাইকেলের সংঘর্ষ হয়।

বামে নিহত সাইকেল, ডানে তার ফাইল ছবি

এতে ঘটনাস্থলে দু’মোটর সাইকেল চালক গুরুত আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে ইস্রাফিলকে মৃত ঘোষণা করা হয় বলে এসআই মো. হানিফ জানান।

বিকেল ৫টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি। নিহতের মৃতদেহ তার নিজ বাড়িতে রেয়েছে বলে সূত্র জানায়।

(নতুন কুমিল্লা/জেপি/এমএসএম/০৮ জুলাই ২০১৮)

আরও পড়ুন