কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প

ভূমিকম্পে ফেটে যাওয়া রাস্তা। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপে উঠে এসেছে। তবে ৬.৪ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৮ আগস্ট) ভূমিকম্পটি ইন্দোনেশিয়ান পূর্ব প্রদেশ নুসা তেনগারার রাজধানী কুপাঙের ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ১০ কিলোমিটার গভীরতায় আঘাত হানে বলে জানা যায়।

এর আগে রোববার (২৬ আগস্ট) দেশটির লম্বক দ্বীপে ৬.৯ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে। সেটিও ১০ কিলোমিটার গভীরতায়ই ছিল।

এছাড়া আগস্টের শুরুর দিকেও দেশটিতে ৭.০ মাত্রায় ভূমিকম্প হয়েছিল বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়। সেসময় ৪৩৬ জনের প্রাণহানি ঘটেছিল।

এদিকে, ২০০৪ সালেও পশ্চিম ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলে ৯.৩ মাত্রার ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে দুই লাখ ২০ হাজার মানুষ নিহত হয়েছিলেন।

(নতুন কুমিল্লা/এইচএম/২৮ আগস্ট ২০১৮)

আরও পড়ুন