কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ড. কামালের বাসায় বি.চৌধুরীদের বৈঠক

গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বৈঠকে বসেছেন যুক্তফ্রন্টের নেতারা।

মঙ্গলবার রাত ৮টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে ড. কামাল হোসেনের দল গণফোরাম ছাড়াও যুক্তফ্রন্টের তিন দল— বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্যের নেতারা উপস্থিত আছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকের জন্য রাতে ড. কামাল হোসেনের বাসায় আসেন বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, জেএসডি সভাপতি আ স ম রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন, সাবেক ছাত্রনেতা সুলতান মনসুর প্রমুখ।

এ সময় বিএনপির নেতৃত্বে বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকেও দেখা গেছে। তবে বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত, এমন কাউকে দেখা যায়নি।

এর আগে বিকেলে বি. চৌধুরীর বাসায় যুক্তফ্রন্ট তাদের নিজেদের মধ্যে আলাদা বৈঠক করে। তবে ওই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে, তা জানা যায়নি।

বিগত কয়েক মাস ধরেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কথা বলে আসছিলেন ড. কামাল হোসেন। তার সঙ্গে যুক্তফ্রন্টের তিনটি দল ঐক্যমত পোষণ করেছে।

অন্যদিকে রাজপথের বিরোধী দল বিএনপিও বৃহত্তর ঐক্য গড়ার কথা বলছে। চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি এটি দেখভাল করছেন।

আরও পড়ুন