কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় শচীন দেব বর্মণের বাড়িতে ২ দিনব্যাপি মেলার উদ্বোধন

কুমিল্লায় ‘শচীন মেলা’ উপলক্ষে র‌্যালিব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লায় এই প্রথমবারের মতো দুই দিন ব্যাপী ‘শচীন মেলা’র আয়োজন করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৩১অক্টোবর) দুপুরে নগরীর চর্থা এলাকায় উপমহাদেশের কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী শচীন দেব বর্মণের পৈত্রিক নিবাসে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

এ সময় জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এর আগে নগরীর ইউসুফ বহুমুখী হাই স্কুল থেকে একটি র‌্যালি বের হয়ে শচীন দেব বর্মণের বাড়িতে গিয়ে শেষ হয়। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দীর্ঘদিন পর এই বাড়িটি শচীন প্রেমিকদের মিলনমেলায় পরিণত হয়েছে।

মেলা উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সেমিনার ও গানের আসরসহ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে। দুই দিন ব্যাপী আয়োজিত এ মেলায় শচীন দেব বর্মণের বিভিন্ন ছবি তার পৈত্রিক বাড়িতে সাঁটানো হয়েছে। এছাড়া নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে মেলায় ১৫টি স্টল দেওয়া হয়েছে।

আরও পড়ুন…
কুমিল্লায় শচীন দেব বর্মণের বাড়িতে ২ দিনব্যাপি মেলা

আরও পড়ুন