কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

রাজনীতির গতি-প্রকৃতি এখন খুবই আশাব্যঞ্জক: কুমিল্লায় স্থানীয় সরকারমন্ত্রী

খন্দকার মোশাররফ হোসেন / ফাইল ছবি

দেশের রাজনীতির গতি-প্রকৃতি এখন খুবই আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘সংলাপ নিয়ে অনেকেরই সন্দেহ ছিল। জননেত্রী শেখ হাসিনা নিজ থেকে এগিয়ে এসে সংলাপে বসছেন। আমার পরামর্শ, নির্বাচনে আসার আগেই দফা না দিয়ে নির্বাচনের পরে দফার মধ্যে আসেন। আগে দফা মানলে তো আর নির্বাচনের মানে হয় না।’

বুধবার (৩১ অক্টোবর) বিকালে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ডের) পরিচালনা পর্ষদের ৭১তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ ছাড়া সম্প্রতি বার্ডের গবেষণা, প্রায়োগিক গবেষণা, প্রকল্প কার্যক্রম নিয়ে তিনি কথা বলেন।

কুমিল্লা বার্ডের লালমাই মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব ড. জাফর আহমেদ খান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এস এম গোলাম ফারুকসহ বার্ড পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী কুমিল্লা বার্ডে স্থাপিত বঙ্গবন্ধু স্মৃতি মঞ্চসহ বেশ কিছু স্থাপনা উদ্বোধন করেন।

আরও পড়ুন