কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মহাজোটে থেকেই ২০০ আসনে জাপার প্রার্থী !

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থাকলেও তারা এ প্রার্থী দেবে বলে জানিয়েছেন জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা মহাজোটের সঙ্গে নির্বাচন করব। আওয়ামী লীগসহ শরিক জোটের সঙ্গে আসন ভাগাভাগির পর প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।’

                  একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর জানুন এক ক্লিকে

জাপা মহাসচিব বলেন, ‘বেশক’টি আসনে উন্মুক্ত লড়াই হওয়ার আশায় আমরা এত আসনে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে গতকাল বোরবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা। এ সময় জাতীয় পার্টিকে ৪০টি আসন দেয়ার কথা জানানো হয়। তবে জাপা নেতারা জানান, আওয়ামী লীগ তাদের আরও আসন দেয়ার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন