কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা মহানগর আওয়ামীলীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

কুমিল্লা মহানগর আওয়ামীলীগের নেতা ও কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ নভেম্বর) রাতে কুমিল্লার সামবক্সী এলাকার বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার বল্লভপুর বড় বাড়ির আবু মহসিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বল্লভপুর এলাকায় কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলরের কার্যালয়ে নির্বাচন উপলক্ষে কোথায় কোথায় আওয়ামীলীগের উঠান বৈঠক হবে সে বিষয়ে সিদ্ধান্ত সভা শেষে বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উল্টো পাশে তার কার্যালয়ে যাচ্ছিলেন দেলোয়ার হোসেন।

এ সময় দুই জন মোটরসাইকেল আরোহী পেছন থেকে এসে এক জন মোটর সাইকেল থেকে নেমে দেলোয়ারের মাথায় পিস্তল ঠেকিয়ে তিনটি গুলি করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে নস্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন