কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় নথি থেকে সনদ গায়েব, বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

কেএম মুজিবুল হক/ ফাইল ছবি

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই ও বিএনপি মনোনীত প্রার্থী কেএম মুজিবুল হকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রবিবার (২ ডিসেম্বর ) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে আয়কর সনদ না থাকায় কেএম মুজিবুল হকের মনোনয়নপত্রটি বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার মো. আবুল ফজল মীর।

জেলা জুড়ে নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে

পরে দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে অভিযোগ করে কেএম মুজিবুল হক বলেন, ২০১৮-১৯ অর্থ বছরের ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সম্পদের বিবরণসহ যাবতীয় কাগজপত্র হফলনামার সঙ্গে নথিতে সংযুক্ত করে দিয়েছি, যার প্রমাণ এবং স্থির ও ভিডিও চিত্র আমার কাছে সংরক্ষিত আছে। ওই নথি থেকে আয়করের সনদটি গায়েব করার মাধ্যমে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি নির্বাচন কমিশনে আপিল করবো।

তবে এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর সাংবাদিকদের বলেন, যেসব প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে বিধি মোতাবেক তথ্য ও কাগজপত্রের ঘাটতি কিংবা ত্রুটি আছে তাদেরই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে কারও নথি থেকে কাগজপত্র সরিয়ে ফেলার বিষয়টি সঠিক নয়। ওই প্রার্থী ইচ্ছে করলে নির্বাচন কমিশনে আপিল করতে পারেন।

আরও পড়ুন