কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা জিলা স্কুলে ভর্তির আবেদন শুরু

আজ সোমবার ৩ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত কুমিল্লা জিলা স্কুলে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। এ স্কুলে ২০১৯ শিক্ষাবর্ষে ৫ম ও ৬ষ্ঠ শ্রেণিতে মোট ৩শ’ ৭০জন ছাত্র ভর্তি করা হবে। এর মধ্যে ৫ম শ্রেণিতে ১শ ৩০জন ও ৬ষ্ঠ শ্রেণিতে ২শ ৪০জন ছাত্র ভর্তি করা হবে।

৬ষ্ঠ শ্রেণিতে ২শ ৪০ জনের মধ্যে দিবা শাখায় ১শ ২০জন ও প্রভাতি শাখায় ১শ ২০জন ছাত্র ভর্তি করা হবে। অনলাইন আবেদন ওয়েবসাইট ঠিকানা: www.czs.edu.bd। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ও ৫ম শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একই তারিখ বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত। ৫ম শ্রেণিতে ৩টি বিষয়ে পরীক্ষা হবে। এগুলো হলো বাংলা-৩০ নম্বর, ইংরেজি-৩০ নম্বর ও গণিত ৪০ নম্বর। মোট ১শ নম্বরের পরীক্ষা হবে।

৬ষ্ঠ শ্রেণিতেও ৩টি বিষয়ে পরীক্ষা হবে। এগুলো হলো বাংলা-৩০ নম্বর, ইংরেজি ৩০ নম্বর ও গণিত ৪০ নম্বর। মোট ১শ নম্বরের পরীক্ষা হবে।

এ স্কুলের ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ওয়েবসাইট: www.czs.edu.bd

আরও পড়ুন