কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় হত দরিদ্রদের দশ টাকার চাল বস্তায় বন্দি !

কুমিল্লার চান্দিনায় হত দরিদ্রের জন্য নির্ধারিত ১০ টাকা কেজি দরের ৬৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া নতুন বাংলা বাজার থেকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মফিজুর রহমান ও চান্দিনা থানা পুলিশ একটি দোকানঘর থেকে চাল গুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রয়া দেখা দিয়েছে। জব্দ করা চালগুলো মাইজখার ইউনিয়ন পরিষদের সচিবের জিম্মায় রাখা হয়।

অভিযোগ উঠে ডিলার মো. জহিরুল ইসলাম জুম্মন ওই চাল হত দরিদ্রদের মাঝে দশ টাকা মূল্যে বিক্রয় না করে গোপনভাবে অন্যত্র বিক্রয় করার পাঁয়তারা করেছিলেন। এজন্য তিনি নির্ধারিত সময় অতিবাহিত হলেও সরকার নির্ধারিত মূল্যে চাল বিক্রয় করেন নি।

এদিকে ওই ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মফিজুর রহমানকে তদন্ত করে প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়েছেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

ভোক্তভোগী পানিপাড়া গ্রামের শাহজাহানের ছেলে খোকন মিয়া, মৃত নছির উদ্দিন এর ছেলে হারুনুর রশিদ, মৃত চারু মিয়ার ছেলে আবু তাহের, মৃত মতিন মিয়ার ছেলে শাহ্ আলম অভিযোগ করেন- গত নভেম্বর মাসেই ওই চাল বিতরণ করার কথা ছিল। কিন্তু ডিলার মো. জহিরুল ইসলাম জুম্মন হত দরিদ্রদের মাঝে ওই চাল বিক্রয় না করে আত্মসাতের উদ্দেশ্যে একটি দোকানে রেখে দেয়। তাদের কার্ড থাকা স্বত্তেও তাদেরকে চাল দেয় নি ডিলার।

কিন্তু অভিযুক্ত ডিলার মো. জহিরুল ইসলাম জুম্মন জানান, ‘স্থানীয় দিদার সহ কয়েকজন ব্যক্তি আমাকে মারধর করেছিল। ওই ঘটনায় আমি একটি মামলা করেছিলাম। ওই মামলার কেন্দ্র করেই তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। আমার বিক্রয় কেন্দ্র পানিপাড়া নতুন বাংলা বাজারে। চালও সেখানেই রয়েছে। কয়েকজন ব্যক্তির কার্ড নেই তবুও তারা আমার কাছে চাল চেয়েছিল। সরকারি আইন মেনে আমি তাদের চাল দেই নি। তাই ক্ষুব্ধ হয়ে তারা এই কাজ করেছে।’

এব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান জানান, ‘চাল ডিলারের দোকানেই পাওয়া গেছে। ৩০ নভেম্বরের মধ্যে ক্রেতারা না আসায় সে বিক্রিও করতে পারে নি। এটা আসলে কোন সমস্যাই না। রাজনীতিক কারণে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছে কতিপয় লোকজন।’

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল নতুন কুমিল্লাকে জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় আমরা চাল জব্দ করে দিয়েছি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মফিজুর রহমান নতুন কুমিল্লাকে বলেন, ‘চাল জব্দ করে ইউপি সচিবের দায়িত্বে রাখা হয়েছে। তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রদান করা হবে।’

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকারিয়া নতুন কুমিল্লাকে জানান, ‘উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন