কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী রুকু মিয়া গ্রেফতার

গ্রেফতারকৃত রুকু মিয়া/ ছবি: নতুন কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রামে রূপ মিয়া প্রকাশ রুকু মিয়া (৫০) নামে সাজাপ্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুকু মিয়া উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালু কিয়া (মিয়া বাড়ি) গ্রামের জুলফু মিয়ার ছেলে।

শনিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ গ্রাম শালু কিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাহের হোসেন নতুন কুমিল্লাকে জানান, গ্রেফতারকৃত রুকু মিয়ার বিরুদ্ধে একটি ফেন্সিডিল মামলায় সাজা প্রদান করে আদালত। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পালাতক রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শালু কিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তারা নামে আরও ৬ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

শনিবার দুপুরে আদালতের মধ্যমে রুকু মিয়াকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে এসআই মো. মোজাহের হোসেন জানান।

আরও পড়ুন