কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বিপিএল খেলতে বাংলাদেশে চলে এলেন মালিঙ্গা

নিউজিল্যান্ড সফরে শ্রীলঙ্কার হয়ে খেলা শেষে এবার বিপিএলে খেলতে বাংলাদেশে চলে এসেছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ২৮ মিনিটে খুলনা টাইটান্স নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তাদের দলে মালিঙ্গার যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ভেরিফাইড ফেসবুক পেজে খুলনা টাইটান্স লিখেছে, লাসিথ মালিঙ্গা দলের সঙ্গে যোগ দিয়েছে। আমরা তার অ্যাকশন দেখার জন্য আর অপেক্ষা করতে চাই না!

প্রসঙ্গত, গত বছরের ২৮ অক্টোবর অনুষ্ঠিত বিপিএলের প্লেয়ার ড্রাফটে ‘এ’ ক্যাটাগরিতে থাকা মালিঙ্গাকে ১ কোটি ২৬ লাখ টাকায় দলে নিয়েছিল রূপসা পাড়ের দলটি। এবারের আসরে ৪ ম্যাচে একটি ম্যাচও না জিততে পারা খুলনার ভাগ্য মালিঙ্গার উপস্থিতিতে বদলাবে কিনা- তা সিলেট পর্ব শুরু হলেই বোঝা যাবে।

আরও পড়ুন