কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় পুলিশের অভিযানে ২ ইয়াবা ব্যবসায়ী আটক

কুমিল্লার বুড়িচংয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে মাধ্যমে দু’জনকে কুমিল্লা কেন্দ্রীয় করাগারে প্রেরণ করেছে। রোববার রাতে দেবপুর ফাঁড়ী পুলিশ উপজেলার পশ্চিমসিংহ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন, উপজেলার পশ্চিমসিংহ এলাকার ইউনুছ মেম্বারের বাড়ীর মোঃ শফিকুল ইসলামের ছেলে এরশাদ (২৭), ও পারুয়ারা এলাকার মৃত মনজু মিয়ার ছেলে আল আমিন (২৫)।

দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর আবু ইউসুফ ফসিউজ্জামান নতুন কুমিল্লাকে জানান, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে রোববার রাতে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পশ্চিমসিংহ এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী এরশাদ ও আল আমিনকে আটক করা হয়।

এ ঘটনায় বুড়িচং থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে আদালতে মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় করাগারে প্রেরণ করেছে বলে ইন্সপেক্টর আবু ইউসুফ ফসিউজ্জামান জানান।

আরও পড়ুন