কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত

ফাইল ছবি

কুমিল্লার মেঘনায় মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে রাঙ্গা লাল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা পবিত্র (২০) নামে আরেক যুবক আহত হয়েছেন। বুধবার (২৭ ফেব্রুয়ারি) মেঘনা উপজেলার মানিকারচর গ্রামে ঘটনা ঘটে।

নিহত রাঙ্গা লাল হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মৃত জীবন সরকারের ছেলে। আহত পবিত্র একই এলাকার প্রবিন্দের ছেলে। তারা সম্পর্কে ভায়রা ভাই।

মেঘনা থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার কুঁচে শিকারের উদ্দেশে এ এলাকায় আসেন। বুধবার সকালে মানিকারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পুকুরে কুঁচে শিকার করার সময় বৃষ্টিসহ বজ্রপাতে রাঙ্গা লাল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ভায়রা ভাই পবিত্র আহত হয়েছে বলে এসআই আল-মামুন জানান।

আরও পড়ুন