কুমিল্লা
, খ্রিস্টাব্দ
|
শিরোনাম:
চৌদ্দগ্রামের বেতিয়ারায় বীর শহীদদের প্রতি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যায় কবিরাজের মৃত্যুদণ্ড ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার কুমিল্লায় ডাকাতি মামলার ৮ আসামির কারাদণ্ড এইচএসসিতে শূন্য পাস সেই ১৫ কলেজ বন্ধের পরামর্শ ‘পদোন্নতি চাইতে এলে মনে রাখবো’, কুবি ছাত্রদল নেতার হুঁশিয়ারি প্রথম সভায় ১১ ভবনের নকশা অনুমোদন দিল কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেফতার হোমনায় ফুটবল খেলতে গিয়ে মাঠেই শিক্ষার্থীর মৃত্যু এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠান অধ্যক্ষকে কুমিল্লা বোর্ডের তলব

হত্যার ৩ বছর আজ :

তনু হত্যার বিচার দাবীতে আবারও উত্তাল ভিক্টোরিয়া কলেজ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার তিন বছরেও হত্যাকারীদের চিহ্নি না হওয়ায় প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইতিহাস বিভাগরে তনুর সহপাঠীরাসহ কলেজের শত শত শিক্ষার্থীরা।

বুধবার (২০ মার্চ ) দুপুরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে পুরো ক্যাম্পাস শেষে বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গনে এসে এক মানববন্ধনে মিলিত হয়। এ সময় তারা প্রতিবাদ জানিয়ে বলেন, আজ তনু হত্যার তিনটি বছর অতিবাহিত হলেও প্রশাসন এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করতে পারেনি।

আমরা আজ এই মানববন্ধ থেকে বলতে চাই দ্রুত তম সময়ের মধ্যে আমাদের সহপাঠী তনুর হত্যাকরীদের খুজে বের করে বিচারের মুখোমুখি করুন। অন্যথায় ভিক্টোরিয়া কলেজ থেকে আবারও আন্দোলন শুরু হয়ে সারা দেশে উত্তাল ছড়িয়ে দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

উল্লেখ্য- ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করাতে গিয়ে আর বাসায় ফেরেনি তনু। অনেক খোঁজাখুঁজির পর রাতে তনুদের বাসার অদূরে কুমিল্লা সেনানিবাসের ভেতরের একটি জঙ্গলে তার রক্তমাখা মরদেহ পায় স্বজনরা। পরদিন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ঘাতকদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন