কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লার ভাষা সৈনিক প্রফেসর লায়লা নূর আর নেই

কারা নির্যাতিত ভাষা সৈনিক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রথম নারী শিক্ষক প্রফেসর লায়লা নূর আর বেঁচে নেই। শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে ৯ টায় কুমিল্লা নগরীর সিডিপ্যাথ হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বিকাল ৪টায় কুমিল্লা নগরীর স্টেশন রোড খানবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হবে।

গত মঙ্গলবার (২৮ মে) রাতে নগরীর প্রফেসর পাড়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিডিপ্যাথ হসপিটালের সিসিইউতে ভর্তি করা হয়।

প্রফেসর লায়লা নূর ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্রী থাকাকালে ভাষা আন্দোলনের পক্ষে মিছিল করায় গ্রেফতার হয়ে ২১ দিন করাভোগ করেন। তিনি ১৯৫৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে প্রথম নারী শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সর্বশেষ ১৯৯২ সালে উপাধ্যক্ষ হয়ে অবসর গ্রহণ করেন।

লায়লা নুর ১৯৩৪ সালে ৫ অক্টোবর কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুরে জন্মগ্রহন করেন।

তাঁর মৃত্যুতে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অধ্যক্ষ প্রফেসর মো. রুহল আমিন ভঁইয়া, সাবেক অধ্যক্ষ প্রফেসর আমির আলী সহ কুমিল্লার বিশিষ্ট জনেরা শোক প্রকাশা করেছেন।

আরও পড়ুন